হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে অ্যাম্বার হার্ডের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বিবাহবিচ্ছেদের জন্য সাত মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন অ্যাম্বার। এই অর্থের পুরোটাই দুস্থ নারী ও শিশুদের সহায়তায় দান করবেন।
তিন মাস আইনি লড়াইয়ের পর গত সোমবার বিচ্ছেদ হয় জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের। বিয়ের নথিপত্র অনুযায়ী জনি ডেপ থেকে সাত মিলিয়ন মার্কিন ডলার পাবেন অ্যাম্বার।
এক বিবৃতিতে অ্যাম্বার বলেন, পুরো অর্থ ‘আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন’ এবং ‘চিলড্রেন হসপিটাল লস অ্যাঞ্জেলেসে’ বন্টন করে দেওয়া হবে। অ্যাম্বার হার্ড জানিয়েছেন, নারীদের সহিংসতার লড়াইয়ে সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে।
জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেন অ্যাম্বার। তবে, জনি ডেপ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।


No comments:
Post a Comment