‘টোয়াইলাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট কয়েকদিন আগে নিজের বর্তমান প্রেম নিয়ে মুখ খুলেছিলেন। তিনি তার ব্যক্তিগত সহকারী আলিসিয়া কারগিলের সঙ্গে ডেট করছিলেন বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। গত একবছর যাবত তারা নাকি রোমান্টিক সম্পর্কে আছেন। এবার ক্রিস্টেন তার প্রেমিকা আলিসিয়াকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এ অভিনেত্রী।
জানা গেছে, আলিসিয়া কার্গিলও সানন্দেই রাজি হয়েছেন সে প্রস্তাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন স্টুয়ার্ট। তিনি বলেন, ‘আমি আমার প্রেম বা বিয়ে নিয়ে এর আগে কখনোই গণমাধ্যমে কথা বলিনি। তবে যেদিন থেকে একজন নারীর সাথে প্রেম শুরু করেছি সেদিন থেকে আমার মনে হয়েছে এ বিষয়ে আমার কথা বলা উচিৎ।’
প্রথমবারের মতো জনসমক্ষে নিজের সমকামী সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সমকামিতাকে ইতিবাচক ও উপস্থাপন করার মতো একটি বিষয় বলে উল্লেখ করে স্টুয়ার্ট বলেন, ‘বিষয়টা এমন নয় যে আমি আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে স্পর্শকাতর নই, তবে আমি মনে করি সমকামিতা নিয়ে চুপ করে থাকার কিছু নেই আর এতে লুকানোরও কিছু নেই।’


No comments:
Post a Comment