সর্বশেষ সংবাদ

লিজা ও নদীর ‘চাঁদমুখ’

Liza-and-the-nodi-camdamukha

 

লিজা ও নদী দুজনেই রিয়েলিটি শো ‘ক্লোজআপ’ ও ‘সেরাকণ্ঠ’ থেকে এসেছেন। দুই প্রতিযোগিতা থেকে আসা এ দুই সঙ্গীত তারকা প্রথমবারের মতো একটি অ্যালবামে তিনটি করে গান করলেন। অ্যালবামের নাম ‘চাঁদমুখ’।
অ্যালবামটি নিয়ে লিজা বলেন, আমার একটি গান একটু রক ঘরানার, অন্য দুটি মেলোডিয়াস। মেলোডিয়াস গান আগে অনেক করলেও রক এবারই প্রথম।


লিজার সঙ্গে গান প্রসঙ্গে নদী বলেন, আমাদের দুজনেরই আলাদা শ্রোতা আছেন। অ্যালবামটি বেশি শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ হবে। আমার গানগুলো প্রত্যেকটিই আলাদা। আশা করছি শ্রোতারা আমাদের গান পছন্দ করবেন।
অ্যালবামের সবকটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরূপ, রেজোয়ান শেখ ও মেহতাজ। মিউজিক করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরূপ, রেজোয়ান শেখ ও অনিম খান।

আসছে ঈদে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এক্সক্লুসিভলি জিপি মিউজিকে শোনা  যাবে ‘চাঁদমুখ’ অ্যালবামের গানগুলো।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.