এমনিতেই খবরের শিরোনামে আছেন অভিনেতা জনি ডেপ। স্ত্রী অ্যাম্বার হার্ডকে নির্যাতন করার অভিযোগে মামলায় জড়িয়েছেন জনি ডেপ। আর সপ্তাহ শেষ হওয়ার আগেই প্রকাশ্যে চুমু খেয়ে খবর ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতা। টেলিভিশন উপস্থাপক জিমি কিমেলকে ক্যামেরার সামনে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি।
জিমি নিজেও নাকি ব্যাপারটি কল্পনা করতে পারেননি। তার টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে জনি ডেপ তার অভিনীত ছবি ‘অ্যালিস থ্রু দা লুকিং গ্লাস’ এর প্রচারে এসেছিলেন। সেখানেই জিমিকে চুমু খান তিনি। পরে তিনি অবশ্য এর জন্য ক্ষমাও চেয়ে নেন।
ওদিকে জিমি জানান, তিনি মুহূর্তটি উপভোগ করেছিলেন। এমনকি সেই চুমুর ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন জিমি।


No comments:
Post a Comment