বলিউডের সাড়া জাগানো অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গ্যাস্ট্রো ইনফেকশনে ভুগছিলেন। নানাভতি হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ভর্তি করানো হয়। গ্যাস্ট্রোএনটেরাইটিস একটি রোগের কারণে তিনি ডায়রিয়া, ব্যাথা বেদনা, বমি ও জ্বরে আক্রান্ত হন। তাকে বিভিন্ন এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।
নানাভতি হাসপাতালের চিকিৎসক ডা. ভিশেষ আগারওয়াল বলেন, ‘চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং ভালো বোধ করছেন। আমরা আগামীকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখবো। আশা করি আগামীকাল সন্ধ্যায় বা এর পরদিন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া যাবে।’
এ বছরের প্রথম দিকে ধর্মেন্দ্র তার ৮১তম জন্মদিন পালন করেন। ধর্মেন্দ্রর স্ত্রী বলিউডের বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। তার দুই ছেলে সানি দেওল, ববি দেওল এবং মেয়ে এশা দেওল বলিউডের পরিচিত মুখ।


No comments:
Post a Comment