সর্বশেষ সংবাদ

হলি-দুনিয়ার ডাক ফিরিয়েছেন রনবীর!

The-Holy-digit-turned-Ranbir

 

দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, কিংবা বিগ-বি, বি-টাউনের প্রায় অর্ধেরেরই অভিষেক হয়েগেছে হলি দুনিয়ায়৷ সুযোগটা হাত ছাড়া করেননি কেউই৷ তবে একজন একজন এই সুযোগ পেয়েও হেলায় হাড়ালেন সেই সুযোগ, কে জানেন? সে কাপুর পুত্র রনবীর কাপুর৷


স্টার ওয়ার্সের একটি ছবির সেকেন্ড লিডে অভিনয়ের অফার এসেছিল রণবীরের কাছে। কিন্তু সুযোগটা নেননি রণবীর। অডিশন ছাড়া স্টার ওয়ার্সে সিলেকশন হবে না, এমনটাই কনডিসন স্টার তাই ছবির অফারটাই ফিরিয়ে দেন রণবীর। এরই মধ্যে ১২টি সিক্যুয়েল তৈরি হয়েছে এই অ্যাকশন ছবিটির। হয়েছে কার্টুন ফিল্মও। এমনই এক জনপ্রিয় আমেরিকান সিক্যুয়েল ফিল্মের অফার ফিরিয়ে দিয়েছিলেন রণবীর। তার মতে বি-টাউনই বা কম কিসের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘‘দু’বছর আগে স্টার ওয়ার্সের সেকেন্ড লিডের জন্য অডিশন দেওয়ার ডাক পেয়েছিলাম। কিন্তু আমার পছন্দ হয়নি। আমার নিজের ট্যালেন্টের ওপর আমার খুব বেশি আস্থা নেই। তাছাড়া স্টার ওয়ার্স থেকে কোনও ইন্টারেস্টও পাইনি। তার চেয়ে অনেক বেশি উৎসাহিত ছিলাম অয়ন মুখার্জির ছবি নিয়ে। আমার মতে জেজে আব্রামস বা জর্জ লুকাসের চেয়ে অয়ন কোনও অংশে কম নয়। তাই আমার মনে হয়েছিল, লেটস মেক আওয়ার অন স্টার ওয়ার্স।’’
২০১৫-র বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ‘তামাশা’। চলতি বছর শেষের দিকে মুক্তি পাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ২০১৭-য় আসতে চলেছে ‘জগ্গা জাসুস’।রনবীরের এখনও পর্যন্ত শেষ হিট বলতে ২০১৩-র ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’। সুতরাং রণবীরের কেরিয়ার গ্রাফ এখনও পর্যন্ত নিম্নমুখী। আপকামিং ছবি তাকে কতটা সাফল্য দেবে তা এক্ষুনি বলা যাচ্ছে না৷



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.