সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের উপস্থাপনা

 
Presentation-father-son

মজার ও প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে সাজু খাদেম বরাবরই মাতিয়ে রাখেন মঞ্চ। তাঁর হাস্যরস সহজেই দর্শকের মুখে হাসি ফোটাতে পারে। তাঁর ছেলে সার্ধশ প্রজ্ঞান সম্ভবত বাবার মেধাটাই পেয়েছে। তাই তো মাত্র পাঁচ বছর বয়সেই বাবার সঙ্গে পাল্লা দিতে মঞ্চ উঠে এসেছে সে। বাবা-ছেলের সেই মঞ্চ পরিবেশনা দেখা যাবে কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘হা-শো’তে।দৃশ্য ধারণের আগে মঞ্চে বাবা–ছেলের প্রস্তুতি।


কয়েক দিন আগে রাজধানীর এফডিসির একটি শুটিং ফ্লোরে হয় হা-শোর ওই পর্বটির শুটিং। ওই পর্বটিতেই বাবার সঙ্গে মঞ্চে ওঠে সার্ধশ। শুরুতেই বাবার ঢঙে শুরু করে উপস্থাপনা। ছেলের উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরুর পর এর বাকি অংশের হাল ধরেন সাজু খাদেম।

ওই পর্বের শেষে একটি কৌতুকও পরিবেশন করে সার্ধশ। ছেলের উপস্থাপনা নিয়ে সাজু বলেন, ‘আমি বাসায় দেখতাম ও এই অনুষ্ঠানটা দেখে এবং আমার মতো করে উপস্থাপনা করার চেষ্টা করে। তাই ওকে নিয়ে এসেছিলাম সত্যি সত্যি অনুষ্ঠানটা উপস্থাপনা করার জন্য। দেখলাম, ক্যামেরার সামনে ও বেশ সাবলীল।’

হা-শোর প্রযোজক হাসান ইউসুফ খান বলেন, ১৮তম পর্বে দেখা যাবে বাবা-ছেলের উপস্থাপনা। সপ্তাহের প্রতি শনি ও রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হয় হা-শো।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.