চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠার জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ‘অগ্নি ২’ সিনেমাটির মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যদি ‘অগ্নি ২’ মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালা সাড়া পান তাহলে ‘অগ্নি ৩’ এর সিকুয়্যাল নির্মাণ করবেন। আর এর ঘোষণা কিছুটা দেরীতে হলেও গতকাল রাতে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘অগ্নি ৩’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়।
আর এতে বলা হয়-‘সি ইজ মোস্ট ডেঞ্জারাস ইন দ্য ওয়ার্ল্ড। সি ইজ কামিং অ্যাট ২০১৭। শি ইজ অগ্নি’- এমন কথা লিখে অনলাইনে ‘অগ্নি ৩’-এর ফার্স্টলুক পোস্টার ছাড়া হয়েছে। আর এর পর থেকেই ছবির নায়িকা কে হবেন এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে ঢালিউডে। আর অনেকেই বলছেন তাহলে ‘অগ্নি ৩’ এর নায়িকা কে? এদিকে এর আগে ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’ তে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। তাই অনেকেই কমেন্টের ঘরে লিখেছেন মাহিয়া মাহিকে এ ছবিতে তারা নায়িকা হিসেবে দেখেতে চান।
এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ‘এটা এখনও চূড়ান্ত করা হয়নি। মাহি বা নতুন কেউ থাকতে পারেন। সেটা সময়ই বলে দেবে।’ ‘অগ্নি’ সিরিজের প্রথম দুটি ছবি পরিচালক ইফতেখার চৌধুরী। নতুনটিতে তিনি থাকবেন কি-না এ নিয়েও কিছু জানান নি আব্দুল আজিজ। তবে তিনি জানিয়েছেন, দু’ একদিনের মধ্যে পরিচালকের নাম ঘোষণা করা হবে। আর এর কিছু দিন পরেই নায়িকার নাম ঘোষণা করা হবে।


No comments:
Post a Comment