চরিত্রকে বাস্তব করে তুলতে যে কোনো কিছুই করতে পারেন Shradha Kapoor। সে কথারই প্রমাণ দিলেন নিজের ওজন বাড়িয়ে। তাও আবার ৯ কেজি। 'হাসিনা পার্কার' ছবিতে দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে অভিনয়ের জন্যই এতটা বাড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে চেহারায় হিংস্র্রতাও ফুটিতে তুলতে হয়েছে তাকে।
ছবিতে শ্রদ্ধাকে ১৭ বছরের এক কিশোরী থেকে মধ্যবয়সী নারীর চরিত্রে দেখা যাবে। তাই ধাপে ধাপে নিখুঁতভাবে বয়স ফুটিয়ে তোলা হয়েছে। মেকআপ এবং মুখের অভিব্যক্তির মাধ্যমে চেহারাই বদলে ফেলেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত ট্রেলার দেখে তাই চমকে গেছেন অনেকে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন_ এ ধরনের লুকে তারা কখনও শ্রদ্ধাকে দেখেননি।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় শ্রদ্ধা বলেছেন, 'একটি চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে উপস্থাপন করা যেমন মজার, তেমনি দুঃসাহসিক। কিন্তু ব্যতিক্রমী কিছু করতে চাইলে সে সাহস দেখাতে পিছপা হয়নি।'
'হাসিনা পার্কার' ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর অভিনয় করেছেন দাউদ ইব্রাহিমের চরিত্রে।


No comments:
Post a Comment