SUNNY LEON ভক্তদের জন্য দারুণ খুশির খবর। মা হলেন সানি লিওনে । ২১ মাসের একটি কন্যা সন্তানের মা-বাবা হলেন সানি এবং ড্যানিয়েল। জানা গেছে, সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার মহারাষ্ট্রের লাটুরে ২১ মাসের এক শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। তার নাম রেখেছেন নিশা কৌর ওয়েবার।
প্রায় ২ বছর আগে এক অনাথ আশ্রমে সন্তান দত্তকের জন্য আবেদন করেছিলেন এই দম্পতি। অবশেষে তাদের বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হলো।
প্রসঙ্গত, সানি লিওন অর্থাৎ করণজিৎ কৌর সবসময়ই তার ছেলে কিংবা মেয়ের জন্য পাঞ্জাবি নাম রাখতে চেয়েছিলেন।


No comments:
Post a Comment