সর্বশেষ সংবাদ

হিন্দিতে ‘র‌্যাম্বো’! হৃতিক থাকবে স্ট্যালোনের জায়গায়!

হিন্দিতে ‘র‌্যাম্বো’ তৈরি হচ্ছে! বলিউডে জোর গুঞ্জন, পরিচালক সিদ্ধার্থ আনন্দ র‌্যাম্বো তৈরি করছেন। নায়ক হিসেবে বেছে নিচ্ছেন হৃতিক রোশনকে। তবে এ নিয়ে এখনও কোনও জোরালো খবর নেই।


টম ক্রুজ-এর 'নাইট অ্যান্ড ডে’ ইতিমধ্যেই হিন্দিতে রি-মেক করেছেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিক রোশন-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ব্যাং ব্যাং’ সেভাবে চলেনি। কিন্তু তাতে পরিচালক হার মানছেন না।

শোনা যাচ্ছে, এবারে তিনি কাজ শুরু করে দিয়েছেন র‌্যাম্বো নিয়ে। সিভেস্টার স্ট্যালোন অভিনীত কালজয়ী চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে হৃতিক রোশনকে। বলা বাহুল্য, ধুন্ধুমার অ্যাকশন থাকবে এই ছবিতে। সিদ্ধার্থ আনন্দ নিজে জানিয়েছেন, র‌্যাম্বোর চরিত্রে হৃতিকের কথাই তিনি ভেবে রেখেছেন। তবে নতুন নায়ক পেলে ভেবে দেখবেন। র‌্যাম্বো করার স্বত্ত ইতিমধ্যেই পরিচালক পেয়ে গিয়েছেন বলে খবর। এখন অপেক্ষা শুধু নায়ক চূড়ান্ত করে শ্যুটিং-এর শুরুওয়াত।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.