সর্বশেষ সংবাদ

ববির গানে ২৫ লাখ ভিউ ইউটিউবে! (ভিডিও সহ)

ববির গানে ২৫ লাখ ভিউ ইউটিউবে! (ভিডিও সহ)

বাংলাদেশি ছবিতে আইটেম ডান্সার হিসেবে তিনি পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি নাচের মাধ্যমেও দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন ববি। কিন্তু, এবার নিজেই নিজের সাফল্যকে ছাপিয়ে গেলেন। সম্প্রতি তাঁর একটি গান ইউটিউবে ২৫ লাখ ভিউ ছাড়িয়ে গেল।


২০১৫-র একটি জনপ্রিয় ছবি ‘অ্যাকশন জেসমিন’ ছবির গান এটি। ‘পান জর্দা যেমন’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। শওকত আলি ইমনের সুরে গানটি গেয়েছেন স্বীকৃতি। এই জনপ্রিয়তায় স্বভাবতই খুশি নায়িকা। নিজের ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দর্শকদের পছন্দ হলে তিনি এমন ধরনের গানে আরও বেশি পারফর্ম করতে চান।

ভিডিওটি দেখুনঃ

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.