প্রেগন্যান্সি পিরিয়ডে অনেক মহিলাকেই অনুপ্রাণিত করেছেন Karina Kapoor Khan। সেই তালিকা থেকে ননদ সোহা আলি খান বাদ যাবেন, তা কী হয়?
সোহাও কারিনাকে দেখে যারপর নাই অনুপ্রাণিত। এ বার নিজেও নাকি ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে শোনা যাচ্ছে। কারিনার থেকে মাঝেমধ্যেই ‘মাম্মি টিপস’ও নিচ্ছেন তিনি। তা হলে কি সোহা সন্তানসম্ভবা?
ঘনিষ্ঠ মহলে এই মুহূর্তে মাতৃত্বের সম্ভবনা একেবারে উড়িয়ে দিয়েছেন সোহা। সোহা জানিয়েছেন, মাত্র দু’বছর হয়েছে কুণাল খেমুকে বিয়ে করেছেন তিনি। এখনই তাই সন্তানের কথা ভাবছেন না।
আনন্দবাজার বলছে, আাগমী কয়েক বছর নজর দেবেন ক্যারিয়ারে। কিন্তু যে ভাবে কারিনা তার প্রেগন্যান্সি পিরিয়ডে সব কিছু সামলে কাজ করেছেন, পাশাপাশি বজায় রেখেছেন দুরন্ত ফ্যাশন স্টেটমেন্ট তা দেখে মুগ্ধ সোহা। তাই এখন থেকেই করিনার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।


No comments:
Post a Comment