সর্বশেষ সংবাদ

এবার আইটেম গার্ল তিশা!

 
Tishas-item-girl

অভিনেত্রী হিসেবে নুসরাত ইমরোজ তিশা জনপ্রিয়তার শীর্ষে। তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ইতিমধ্যে নাম লিখিয়েছেন বড় পর্দাতেও। বাণিজ্যিক ছবিতে অভিনয় করে ভালোই প্রশংসা পেয়েছেন।


বাদ ছিল আইটেম গানে অভিনয়। সেটাও করে ফেললেন। তবে মজার ব্যাপার হচ্ছে এটি কোনো সিনেমার আইটেম গানে নয়, তিশা কোমর দুলালেন 'বোকাবাক্স' শিরোনামের একটি নাটকের আইটেম গানে। গানের শিরোনাম ‘যতই ঘুড়ি উড়াও রাতে, লাটাই তো আমার হাতে’।

নাটকে তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সুজাত শিমুল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াৎ মাহমুদ।

নাটকের গল্পে দেখা যাবে- তিশা চলচ্চিত্রে পাকাপোক্ত অবস্থান তৈরির জন্য সংগ্রাম করে যায়। এমন সময় তার অতীতের সুন্দর একটি স্মৃতি সামনে আসে। শুরু হয় নতুন সংগ্রাম, ভালোবাসার পেছনে ছুটে চলা। এরমধ্যে তিশার জীবনে এন্ট্রি দেন মিলন। এরপর গল্পের বাঁক বদল ঘটে।

জানা গেছে, আজ (শুক্রবার) রাত ১১টা ২০ মিনিটে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.