সর্বশেষ সংবাদ

সালমন আমার প্রেমিক নয়, বিস্ফোরক য়ুলিয়া

 
Salman-is-not-my-boyfriend-explosive-yuliya

সালমনের সঙ্গে তাঁকে জড়িয়ে অনেক গসিপ ওড়ে বলি-বাতাসে। সে নিয়ে কোনওদিনও উত্তেজিত হতে দেখা যায়নি তাঁকে। কিন্তু এ বার ধৈর্যের বাঁধ ভাঙল রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুরের। অবশেষে তিনি মুখ খুললেন সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে।


গত কয়েক মাসে কখনও মুম্বইয়ের রেস্তোরাঁয় লুকিয়ে ডিনার করতে গিয়েছেন তাঁরা। কখনও বা য়ুলিয়াকে সঙ্গে নিয়ে তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করতে গিয়েছেন ভাইজান। সে কারণেই য়ুলিয়া-সলমনের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে বি-টাউনে। কিন্তু এ সম্পর্কের জেরে ‘খান’ বাংলোতে নাকি পাকাপাকি ভাবে থাকছেন না য়ুলিয়া।

সম্প্রতি এক সাক্ষাত্কারে সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে য়ুলিয়া বলেন, ‘‘আমরা বন্ধু। বন্ধু মানে শুধুই বন্ধু। আলাদা করে কোনও ভালবাসার সম্পর্ক নেই আমাদের। আমরা খুব ভাল সময় কাটাই। সব কিছু খুব সময়মতো হয়েছে। আগেও নয়, পরেও নয়। বাকি যে সব খবর ছড়িয়েছে তার কোনও ভিত্তি নেই।’’

সূত্রের খবর সলমনকে নিয়ে য়ুলিয়ার এই বিস্ফোরক সাক্ষাত্কার খানদানকেও কিছুটা সারপ্রাইজ করেছে বৈকি!



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.