সর্বশেষ সংবাদ

বিয়ের পর অপরিচিত পাওলি-ইন্দ্রনীল

After-marriage-women-Pauline-Indraneil

 

একসময় ছুটিয়ে অভিনয় করেছেন পাওলি ও ইন্দ্রনীল। কিন্তু বিয়ের পর এখন তাঁরা অপরিচিত। বিয়ে! আশ্চর্য হওয়ার কিছু নেই। এখনও ভাল বন্ধু তাঁরা। তাহলে! কথা হচ্ছে, স্বরূপ ঘোষ পরিচালিত ছবি ‘তবু অপরিচিত’ ছবির। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।


বিয়ের পর ইন্দ্রনীলকে এম মুহূর্ত চোখের আড়াল করতে নারাজ পাওলি। তবে ভালবাসা নয়। নেপথ্যে ঘৃণা! চিত্রনাট্য অনুযায়ী, এ বিয়ের দৃশ্যের নেপথ্যের গল্পটিও খুব ইন্টারেস্টিং। পাওলি তাঁর কাছের মানুষকে হারিয়েছে ইন্দ্রনীলের কারণে। তাই শুধুমাত্র শাস্তি দেবে বলে পাওলির বিয়ে করে ইন্দ্রনীলকে। তাই বিয়ের পরও থেকে যায় ব্যবধান।  তারপর? তা অবশ্য জানা যাবে ছবি মুক্তির পরই।

২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘তবু অপরিচিত। এদিকে বছরটা পাওলির জন্য খুব স্পেশাল। পুজোর সময় সৃজিত মুখোপাধ্যায় সঙ্গে মুক্তি পাচ্ছে পাওলি ‘জুলফিকার’। এছাড়া ‘মহানায়ক’ নিয়ে এখন আলোচনার শীর্ষে পাওলি। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে ইন্দ্রনীলের ‘কীরিটি ও কালো ভ্রমর ট্রেলার। যেখানে গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রনীলকে । সঙ্গে অরুনিমা।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.