ওজন কমাতে শুরু করেছেন ছোট পর্দার অভিনেতা নাঈম। আর ওজন কমানোতে সহায়তা করছেন স্ত্রী অভিনেত্রী নাদিয়া। নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতেই নাকি এই প্রয়াস। নাঈম বলেন, আমি চাচ্ছি নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে হাজির করার জন্য। এজন্য অনেক পরিশ্রমের প্রয়োজন। কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠছে না। ক`দিন পরেই ঈদ। সেজন্য টানা অনেকগুলো নাটকের কাজ করতে হচ্ছে। ঈদ নাটকের ব্যস্ততা ফুরালে হয়তো ভালো কোন জিমে ভর্তি হবো। সেসময় শরীর গঠনে আরো বেশি মনোযোগী হতে পারবো।
তিনি বলেন, ওজন কমানোর জন্য আমি এখনও কোনো ব্যায়ামাগারে ভর্তি হইনি। তবে আমার স্ত্রী নাদিয়া আমাকে টুকটাক সাহায্য করছে এ ব্যাপারে। আর ওজন কমানোর জন্য ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও অনুসরণ করছি। তাছাড়া সকাল-সন্ধ্যা হাঁটাহাঁটি এবং বাসার সিঁড়িতে ওঠানামা করছি। এতে অল্প ক`দিনে কিছুটা উপকার পেয়েছি। সামান্য ওজনও কমেছে।


No comments:
Post a Comment