‘সরকার' সিরিজের পরবর্তী ছবিতে দেখা যাবে না অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে। পরিচালক রাম গোপাল ভার্মা টুইটার বার্তায় নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
সরকার সিরেজের দ্বিতীয় ছবি সরকার রাজ ছবিতে অভিনয় করেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। তবে কাহিনীর প্রয়োজনে পরবর্তী ছবিতে তারা থাকছেন না বলে জানিয়েছেন রাম গোপাল ভার্মা।
তিনি আরো জানিয়েছে, আগামী ২৬ আগস্ট সরকার ৩ ছবির পোস্টার উন্মোচন করা হবে।
অবশ্য অমিতাভ ছবিতে থাকছেন কি থাকছেন না সেটিও জানাননি রাম গোপাল ভার্মা। খুব শিগগিরই ছবির পাত্র-পাত্রীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।


No comments:
Post a Comment