সর্বশেষ সংবাদ

YouTube এ আবদুল হাদীর দেশের গান

YouTube এ প্রকাশিত হলো বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর দেশাত্মবোধক গানের ভিডিও। গানের শিরোনাম 'বাংলাদেশের ছবি এঁকে দিও'।

YouTube এ আবদুল হাদীর দেশের গান

দেলোয়ার আরজুদা শরফের লেখা এই গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজেশ ঘোষ। এর আগে 'দ্য লেজেন্ড অব সৈয়দ আবদুল হাদী' অ্যালবামে অডিও আকারে গানটি প্রকাশিত হয়েছিল। স্বাধীনতার মাস উপলক্ষে এবার গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাদাত হোসাইন। এতে মডেল হয়েছেন শবনম সাবরিন। 

সৈয়দ আবদুল হাদী বলেন, 'দেশের গানের প্রতি আলাদা এক ধরনের ভালোলাগা কাজ করে। যেহেতু মার্চ স্বাধীনতার মাস, তাই মিউজিক ভিডিওর জন্য 'বাংলাদেশের ছবি এঁকে দিও' বেছে নেওয়া। আশা করছি, মিউজিক ভিডিওটি অনেকের ভালো লাগবে।'



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.