২০১৫ সালে সর্বশেষ হরর ছবি 'অ্যালোন' মুক্তি পাওয়ার পর নতুন কোনো ছবির ঘোষণা দেননি বলিউড অভিনেত্রী Bipasha Basu
বর্তমানে তিনি ব্যস্ত র্যাম্প এবং স্টেজ শো নিয়ে। জানা যায়, বলিউড তারকা সালমান খানের সঙ্গে এবার একমঞ্চে নাচবেন ৩৮ বছর বয়সী এ তারকা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 'দা-বাং' মঞ্চে একসঙ্গে দেখা যাবে তাদের। এ মুহূর্তে চলছে এ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি।
বিপাশা জানান, সালমানের সঙ্গে একাধিক বলিউডি ছবির গানে তাল মেলাবেন তিনি। এরই মধ্যে মহড়াও শেষ করেছেন
তারা। তবে এ সফরে একাই যাচ্ছেন বিপাশা। আপাতত সঙ্গী হচ্ছেন না স্বামী করণ গ্রোভার সিং।


No comments:
Post a Comment