National Film Day কে সামনে রেখে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র 'হঠাৎ দেখা' মুক্তি পাচ্ছে ৩১ মার্চ। সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষ খরবটি নিশ্চিত করেছেন। যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি কবিগুরুর জনপ্রিয় কবিতা 'হঠাৎ দেখা'র নির্যাস থেকে অনুপ্রাণিত এক গল্প নিয়ে। ভারতের অলোক মুখোপাধ্যায়ের চিত্রনাট্য অবলম্বনে এটি পরিচালনা করেছেন ভারতের রেশমী মিত্র এবং বাংলাদেশের সাহাদাত হোসেন।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, হিমি, মুনিরা ইউসুফ মেমিসহ ভারতের দেবশ্রী রয়, দ্বীপ ভট্টাচার্য, কার্ত্তিক দাস বাউল, শঙ্কর চক্রবর্তী, তুলিকা বসু, সাধন বাগচি প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন প্রখ্যাত গীতিকার রাজা নারায়ণ দেব।
ছবির গল্পে দেখা যায়, জীবন সায়াহ্নে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা হয় অমিত আর মানসীর। কৈশোরের প্রেম থেকে দু'জনই আজ ভিন্ন। মানসী অন্যের পরিণীতা আর অমিত বিশ্ববিখ্যাত, সম্ভ্রান্ত বংশীয় বিশিষ্টজন। হয়তো এক সময় তারাও নেমে যাবেন গন্তব্যে, কিন্তু অদেখা প্রেম যেন বয়ে যাবে দুরন্ত ট্রেনের গতিতে। অতীতের দিনগুলো তাদের স্মৃতিতে যেন মূর্ত হয়ে ওঠে।
বাংলাদেশের যমুনা ব্লকবাস্টার, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স মিলনায়তন, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলীসহ বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান কর্তৃপক্ষ।


No comments:
Post a Comment