প্রিয়াঙ্কা চোপড়ার পথই অনুসরণ করলেন Pariniti Chopra ! অভিনয়তো করছেনই এবার গাইলেন গানও। 'মেরি পেয়ারি বিন্দু' ছবির জন্য গাইলেন 'মানা কে হাম ইয়ার নেহি' গানটি। নায়িকার গাওয়া প্রথম গানটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
শাস্ত্রীয় সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে ২৮ বছরের পরিণীতি চোপড়ার। সেই শিক্ষাকে এবার কাজে লাগাতে পেরে দারুণ খুশি পরিণীতি। তবে গান গাওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, 'অফার পাওয়া থেকে গান গাওয়া পর্যন্ত স্নায়ুর ওপর খুবই চাপ ছিল।'
এর আগে বলিউডে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষ্মী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা অভিনয়ের পাশাপাশি গেয়েছেন গানও। এবার সেই তালিকায় নাম লেখালেন পরিণীতিও।
জানা গেছে, অক্ষয় রায়ের পরিচালনায় যশ রাজ ফিল্মসের এই ছবিটি আগামী ১২ মে মুক্তি পাবে।


No comments:
Post a Comment