সর্বশেষ সংবাদ

কোটি স্পর্শ করলেন শাকিব খান (Shakib Khan)

অবশেষে ইউটিউবে ১ কোটিবার দেখার মাইলফলক স্পর্শ করল শাকিব খান (Shakib Khan) ও শবনম বুবলি অভিনীত আলোচিত গান ‘দিল দিল দিল’। 

কোটি স্পর্শ করলেন শাকিব খান (Shakib Khan)

গানটি স্থান পেয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’তে। বেশ কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে ‘দিল দিল দিল’। রোববার বিকেলে গানটি ১ কোটির ঘর স্পর্শ করে।

কবির বকুলের কথায় গানটিতে সুর-সঙ্গীত করেছেন শওকত আলী ইমন এবং কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।

‘দিল দিল দিল’-এর চিত্রায়ন হয়েছে থাইল্যান্ডের মনোরম লোকেশনে। ২০১৬ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকের নজর কাড়তে সক্ষম হয়।

ইতোমধ্যে কোটির ঘর ছুঁয়েছে ইমরানের ‘চলতে চলতে’ ও মিনার রহমানের ‘ঝুম’। সিনেমার গান হিসেবে এ রেকর্ডে যুক্ত হয়েছে ‘দিল দিল দিল’।

অন্যদিকে কোটির কাছাকাছি রয়েছে ‘অগ্নি টু’র ‘ম্যাজিক মামুনি’ ও ইমরানের ‘ফিরে আসো না’সহ বেশ কিছু গান।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.