নির্মাতা শামীমুল ইসলাম শামীম বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে রয়েছে মাহি অভিনীত ‘গোলাপতলীর কাজল’। নতুন একটি সিনেমার জন্য তিনি বেছে নিয়েছেন পরী মনিকে।
মাস কয়েক আগে শোনা যায় ‘চাঁদনী’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন শামীম। ওই সিনেমায় অভিনয় করবেন পরী (Porimoni) ।
বর্তমান সিনেমাটির প্রি-প্রডাকশন চলছে। গান রেকর্ডিং শুরু হচ্ছে সোমবার। জুনে শুটিং ফ্লোরে যাবে ‘চাঁদনী’ ইউনিট। সিনেমাটিতে পরীর বিপরীতে থাকছেন জায়েদ খান ও আসিফ নূর। এতে পাহাড়ী তরুণীর চরিত্রে দেখা যাবে পরীকে (Porimoni) , শিল্পপতির চরিত্রে থাকবেন আসিফ।
তবে শোনা যাচ্ছে, সিনেমাটির নাম শেষ পর্যন্ত ‘চাঁদনী’ নাও থাকতে পারে। একই নামের সিনেমায় এহতেশামের পরিচালনায় ২৫ বছর আগে অভিনয় করেছিলেন নাঈম ও শাবনাজ। নাঈমের অনুরোধের কারণে নামটি পরিবর্তন হতে পারে।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’। সিনেমাটিতে পরীর নায়ক আরজু।


No comments:
Post a Comment