মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’-এর অন্যতম প্রযোজক আব্দুল আজিজের সেলফি (Selfie) নিয়ে প্রতিক্রিয়া জানালেন মেহের আফরোজ শাওন। রোববার এ অভিনেত্রী-নির্মাতার সঙ্গে তোলা সেলফি ফেসবুকে শেয়ার করেন আজিজ। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়। পরে আজিজ ছবিটি সরিয়ে নেন।
শাওন ফেসবুকে জানান, ওইদিন সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। একই আয়োজনে মিডিয়ার অনেকের পাশাপাশি হাজির ছিলেন আব্দুল আজিজও। একফাঁকে শাওনের সঙ্গে একটি সেলফি তোলার অনুরোধ জানান। শাওন হাসিমুখেই সেলফি তোলার সম্মতি দেন।
কিন্তু এর কয়েক মিনিটের মাথায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল আব্দুল আজিজ ছবিটি শেয়ার করেন। আর ক্যাপশনে লেখেন, ‘আমরা আমরাই’।
মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায়। নানান মন্তব্যের ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারো কারো মতে, ‘ডুব’ বিতর্কের অবসান হয়েছে। কেউ কেউ এক কদম এগিয়ে বলেন, ‘ডুব’ নিয়ে এতদিনের বিতর্ক পুরোটাই ছিল প্রচারণা কৌশল।
এই নিয়ে বিব্রত শাওন রোববার রাতে দীর্ঘ স্ট্যাটাস দেন। এরপর আব্দুল আজিজ সেলফিটি সরিয়ে নেন।
হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডুব’— এমন বিতর্কে ঢালিউড সরব রয়েছে কয়েক মাস ধরে। শাওনের আপত্তির কারণে ফেব্রুয়ারিতে সিনেমাটির অনাপত্তিপত্র বাতিল করে সেন্সর বোর্ড।


No comments:
Post a Comment