আলোচিত সিনেমা ‘পোড়ামন (Poramon)’-এর সিক্যুয়ালের মহরত করেছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু জানানো হয়নি কারা হতে যাচ্ছেন সিনেমাটির নায়ক-নায়িকা।
মুন্সিগঞ্জের একটি পার্কে রোববার অনুষ্ঠিত হয় জাজের বাৎসরিক পিকনিক। বিকেল ৪টায় অতিথিদের সামনে ‘পোড়ামন ২’-এর মহরত ঘোষণা করা হয়। কিন্তু প্রকাশ করা হয়নি কারা অভিনয় করছেন।
জাজের কর্ণধার আব্দুল আজিজ জানান, ২ এপ্রিল আরেকটি জমকালো আয়োজনে ‘পোড়ামন ২’ তারকাদের নাম ঘোষণা হবে। ওই সময় আরো উপস্থিত ছিলেন সিনেমাটির প্রথম কিস্তির পরিচালক জাকির হোসেন রাজু।
২০১৩ সালে মুক্তি পায় ‘পোড়ামন’। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেন মাহি ও সাইমন সাদিক। মাসখানেক আগে দ্বিতীয় কিস্তির ঘোষণা দেন প্রযোজক আব্দুল আজিজ। নতুন সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফি।


No comments:
Post a Comment