সর্বশেষ সংবাদ

মাস শেষে ‘ক্রাইম রোড’ মুক্তি (Release) পাচ্ছে

টেলিভিশনের দুই জনপ্রিয় তারকা আনিসুর রহমান মিলন ও শায়লা সাবিকে নিয়ে নির্মিত ‌‘ক্রাইম রোড’ মুক্তি (Release) পাচ্ছে মাসের শেষ শুক্রবার (২৪ মার্চ)। মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তরুণ সমাজের জড়িয়ে পড়ার গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন সায়মন তারেক।

মাস শেষে ‘ক্রাইম রোড’ মুক্তি (Release) পাচ্ছে

২০১৫ সালের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর বেশ কয়েক ধাপে ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি লোকেশনে সিনেমাটির চিত্রায়ন হয়। চলতি বছরের ৩ জানুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে ছবিটি। ১৭ জানুয়ারি বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে।

আশুলিয়া সিনে প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘ক্রাইম রোড’-এ আরো অভিনয় করেছেন শাহরিয়াজ, শরীফ চৌধুরী, বিপাশা কবির, সাদিয়া আফরিন, অমিত হাসান, বড়দা মিঠু, শামীম, সাঙ্গু পাঞ্জা, নুবিয়া প্রমুখ।

সিনেমাটিতে সুর-সংগীত করেছেন আলী আকরাম শুভ। কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল, কনা, সানজিদা রুমা, খেয়া, প্রতীক হাসান, লুইপা, রুপম।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.