নতুন তিন গানের মিউজিক ভিডিও (Music Video) নিয়ে শ্রোতামহলে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী কনা।
গানগুলোর শিরোনাম 'খামাখাই ভালোবাসা', 'গার্ডেন গার্ডেন' ও 'কথা দাও'। এর মধ্যে 'গার্ডেন গার্ডেন' গানে তার সঙ্গে জুয়েল মোর্শেদ ও 'কথা দাও'-এ কণ্ঠ দিয়েছেন ইমরান। কিছুদিনের মধ্যেই গানগুলোর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন কনা।
তিনি বলেন, 'স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত, তাই মিউজিক ভিডিও শুটিং শুরু করতে পারছি না। আগামী মাসে ব্যস্ততা কিছুটা কমলে মিউজিক ভিডিওর শুটিং শুরু করব। ইচ্ছা আছে গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করার।' এদিকে, গত সপ্তাহে অনলাইনে প্রকাশ হয়েছে কনার 'সেলফি' গানের মিউজিক ভিডিও। অটামনাল মুনের কথা ও সুরে গানটি ইতিমধ্যেই শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়েছে।


No comments:
Post a Comment