ছবির মূল দৃশ্যের শুটিং (Shooting) শেষ হয়েছে দুই মাস হতে চলল। কথা ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পুরো ইউনিট থাইল্যান্ড যাবে গানের শুটিং করতে। কিন্তু এখন পর্যন্ত তার কিছুই হলো না। বলছিলাম ‘ধ্যাৎতেরিকি’ নিয়ে। ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি এর জবাব দিলেন।
তার প্রথম ছবি ‘মেন্টাল’-এ দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছিল সিডিউল ও আর্থিক জটিলতার কারণে। তবে ‘ধ্যাৎতেরিকি’র ক্ষেত্রে এধরনের কোন ঝামেলা নেই দাবি করে রনি বলেন, “ফেব্রুয়ারিতে আমার শিল্পীদের ভিসা জটিলতার কারণে আমরা শুটিং করতে পারিনি। এরপর আবার ফারিয়া ‘বস টু’ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এছাড়া সব শিল্পীকে একসাথে নিয়ে আমাদের শুটিং করতে হবে।”
তিনি আরো জানালেন, আশা করছেন এ মাসের শেষেই শুটিং শুরু করতে পারবেন। টানা দশদিনে চারটি গান ও দু-একটি দৃশ্যের চিত্রায়ন করবেন। গানের কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ।
মহরত অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিল পয়লা বৈশাখে মুক্তি পাবে ‘ধ্যাৎতেরিকি’, মার্চের শেষ সপ্তাহে শুটিং করে কীভাবে তা সম্ভব? রনি বলেন, “তা তো একটু কঠিনই হয়ে যাবে। তারপরও আমরা আশাবাদী।”
‘ধ্যাৎতেরিকি’র প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, ফারিয়া, রোশান ও নবাগত ফারিন।


No comments:
Post a Comment