পূর্ণদৈর্ঘ্য নয়, এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন Pia Bipasha। নাম 'ঝড়ের পরে'। এতে তার সহশিল্পী সিয়াম। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার।
পিয়া বিপাশা বলেন, 'ছবির গল্প একেবারেই ভিন্ন ধরনের। এতে সাইকো থ্রিলার ও রোমান্টিক গল্পের আমেজ আছে। চরিত্রে নিজেকে দারুণভাবে তুলে ধরার সুযোগ ছিল। আমিও তাই চেষ্টা করেছি নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে। আশা করি, দর্শক ছবিতে নতুন এক পিয়া বিপাশাকে দেখতে পাবেন।'
নির্মাতা জানান, ছবিটি নির্মিত হচ্ছে বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার রবার্ট ব্রাউনিংয়ের 'পরফিরিয়াস লাভারস' কবিতার ছায়া অবলম্বনে। এরই মধ্যে রাজধানীর উত্তরা, কুড়িলসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। পিয়া, সিয়াম ছাড়াও ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামীম শিকদার। আসছে পহেলা বৈশাখে ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে তিনি জানান।


No comments:
Post a Comment