রাজধানীর বনানীর 'যাত্রা বিরতি'তে আগামীকাল লালন সাধকদের নিয়ে লোকগানের আসর করছেন সঙ্গীতশিল্পী Anuseha anadila।
তিন দিনব্যাপী এ আসরে প্রথম দিন গান গাইবেন নজরুল ফকির, আনু ফকির, বিধান ফকির, নুরু ফকির, নিশান ও পরান ফকির।
অনুষ্ঠান শুরু হবে রাত ৮টায়, চলবে রাত ১১টা পর্যন্ত। পরদিন শুক্রবার একই সময় যে কোনো শিল্পী এ আয়োজনে অংশগ্রহণ করে গান গাইতে পারবেন। তারা ইলেকট্রনিক ও অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রও ব্যবহার করতে পারবেন। এখানে যে কেউ গান গাইতে কিংবা আবৃত্তি করতে পারবেন। এর পাশাপাশি থাকছে সঙ্গীত ও সমসাময়িক প্রসঙ্গে শিল্পীদের নিজস্ব বক্তব্য উপস্থাপনের সুযোগ। এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন আনুশেহ আনাদিল। তিনি জানান, লালন সাধক নজরুল ফকিরের জন্য কুষ্টিয়ায় ঘর বানাতে হবে। তাকে সহযোগিতার জন্য ঢাকায় তিন দিনের এই গানের আসরের আয়োজন করা হয়েছে।


No comments:
Post a Comment