সর্বশেষ সংবাদ

Porimoni কলকাতার নতুন ছবিতে

দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন Porimoni। এল হাসান পরিচালিত পরীর নতুন এ ছবির নাম 'ভালোবাসা গুনাহ হ্যায়'।

Porimoni কলকাতার নতুন ছবিতে

 এতে পরীর বিপরীতে অভিনয় করবেন টালিউড অভিনেতা রোশান। আগামী ১ এপ্রিল থেকে কলকাতায় এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। পরীমনি বলেন, 'যৌথ প্রযোজনার ছবিতে এর আগেও আমি কাজ করেছি। সে সুবাদেই এ ছবির প্রস্তাব পাই। এ মাসের শেষের দিকে এ ছবির দৃশ্যধারণের জন্য কলকাতায় যাচ্ছি। কলকাতা, ব্যাংককসহ বিভিন্ন জায়গায় ছবিটির দৃশ্যধারণ হবে।' 

নির্মাতা এল হাসান জানান, যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। সানি লিওনের গানে কণ্ঠ দেবেন শ্রেয়া ঘোষাল। এ ছাড়াও ছবিতে রোশানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। এদিকে, ইতিমধ্যে পরীমনি শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' চলচ্চিত্রের কাজ। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। ছবিটি চলতি বছরের শেষদিকে মুক্তি পাবে বলে জানান পরী। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.