কোনো অঘটনই অসম্ভব নয় কিম কার্দাশিয়ান ও তার বোনদের পক্ষে। তবে অতীতের অন্য কীর্তির তুলনায় পাইথন জড়িয়ে পোজ দেওয়া খানিকটা ব্যতিক্রমই বলা যায়।
ডেইলি মেইল জানায়, ২০১৭ সালের ক্যালেন্ডারের ফটোশুটে পাইথনের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন কাইলি জেনার। সে ছবি আবার কাইলি নিজেই ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তা অনলাইনে ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, ১৯ বছর বয়সী এ রিয়েলিটি শো তারকা জ্যান্ত পাইথনকে একদমই ভয় পাননি। পাইথনের সঙ্গ তিনি দারুণ উপভোগ করেছেন।ওই সময় তার পরণে ছিল কালো রঙের সংক্ষিপ্ত পোশাক। দ্য কাইলি শপ ওয়েবসাইটের মাধ্যমে ১০ ডিসেম্বর ক্রেতারা ক্যালেন্ডারটি কিনতে পারবেন।
কাইলিকে ক্যামেরাবন্দি করেন নামি চিত্রগ্রাহক টেরি রিচার্ডসন।


No comments:
Post a Comment