সর্বশেষ সংবাদ

নতুন জুটি শাকিব-কোয়েল

 
Shakib-new-pair-of-quail

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের বাইরে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। ওই সিনেমায় তার নায়িকা হচ্ছেন কলকাতার কোয়েল মল্লিক।


প্রজেক্ট কো-অর্ডিনেটর আবদুল্লাহ জহির বাবু শোবিজকে সোমবার খবরটি নিশ্চিত করেছেন। বাবু বলছিলেন, ‘শাকিব ও কোয়েল দুজনেই মৌখিকভাবে এ ছবির জন্য সম্মতি দিয়েছেন। কিন্তু শাকিবের ফেব্রুয়ারির আগে শিডিউল নেই। এ ছাড়া এখনো গল্প চূড়ান্ত নয়। আরো কিছু সমস্যার কারণে আমরা চূড়ান্তভাবে ঘোষণা দিতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘মূলত ভারতের চলমান রূপি সংকটের কারণে প্রজেক্টটি নিয়ে এগোতে পারছে না। তারপরও বিকল্প উপায় নিয়ে আলোচনা হয়েছে।’ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম ‘বিদ্রোহী’ হিসেবে নিবন্ধন করা হয়েছে। তবে নামটি পরিবর্তন হতে পারে। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করবে তিতাস কথাচিত্র। প্রযোজনা না করলেও ‘বিদ্রোহী’র বাংলাদেশ অংশের পরিচালক থাকবেন জাজের কর্ণধার আবদুল আজিজ। কলকাতা থেকে রাজিব।

নভেম্বরের শেষ সপ্তাহে বাবু কলকাতা গিয়েছিলেন। সেখানে সাফি উদ্দিন সাফির দুটি ও তিতাস কথাচিত্রের একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে মিটিং করেন কলকাতার প্রযোজকদের সঙ্গে। সাফির একটি ছবিতে বাংলাদেশের মাহি ও কলকাতার বনি থাকতে পারেন বলেও জানানো হয়েছে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.