যুক্তরাষ্ট্রের পপ স্টার লেডি গাগা জানিয়েছেন, তিনি উনিশ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। তারপর দীর্ঘদিন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন।
নিউইয়র্কে অবস্থিত সমকামী তরুণদের একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ তথ্যটি জানান। তিনি সেখানে স্বীকার করেন ধর্ষণের পর ‘আমি মানসিক সমস্যায় ভুগছিলাম। আমি পিটিএসডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) তে আক্রান্ত হয়েছিলাম। ত্রিশ বছর বয়সী এই পপ স্টার আরও বলেন, ‘এই কথাটি এর আগে জনসমক্ষে কখনো বলিনি।’
যারা এরকম বিভিন্ন স্ট্রেস এর মধ্য দিয়ে যাচ্ছেন তারা আরোগ্য লাভের জন্য দয়ার চর্চা করতে পারেন। দয়া ও উদারতা হচ্ছে এটা থেকে সেড়ে উঠার ‘সেরা উপায়’। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, ‘আমার প্রতি দয়া দেখানো হয়েছিল। চিকিৎসকরা, আমার পরিবার ও আমার বন্ধু-বান্ধবরা আমার প্রতি দয়ালু ছিল। সেটাই আমাকে রক্ষা করেছে।’
সেই আশ্রয়কেন্দ্রে থাকা সমকামী তরুণ-তরুণীদেরকে বিভিন্ন উপহার দেন লেডি গাগা। লেডি গাগার এই উপহার পেয়ে তারা বিস্মিত হয়েছিল। উপস্থিত সবাইকে মেডিটেশনের প্রতি জোর দেওয়ার কথা বলে লেডি গাগা বলেন, ‘মেডিটেশন আমাকে শান্ত হতে সাহায্য করে।’
সেখান থেকে ফিরে লেডি গাগা তার টুইটারে লিখেন, ‘আজকে আমার একটি অতি গোপন কথা দুনিয়ার কাছে শেয়ার করলাম। গোপন কথা আপনাকে গ্লানিতে পূর্ণ করে অসুস্থ করে দেয়।’


No comments:
Post a Comment