বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় বুধবার থেকে প্রচারিত SERIALনাটক ছলে বলে কৌশলে।
শফিকুর রহমানের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, আরফান নিশো, ইরফান সাজ্জাদ, সানজিদা প্রীতি, নাদিয়া নদী, নাবিলা, আনন্দ খালেদ, চিত্রলেখা গুহ, রোজি সিদ্দিকী, ফারুক আহমেদ, কে এস ফিরোজ, শম্পা রেজা প্রমুখ।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, একটা ছোট্ট পরিবারের নানা ধরনের টানাপোড়েন আর আনন্দ–উল্লাসের গল্পই দেখানো হয়েছে নাটকটিতে। এটা আসলে আমাদের চারপাশেরই গল্প। প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত আটটায় প্রচারিত হবে ছলে বলে কৌশলে।


No comments:
Post a Comment