এবার বলিউড অভিনেত্রী Anushka Sharma কে কি ট্যুরিস্ট গাইড হিসেবে দেখে যাবে? না, এটা তাঁর আসন্ন ছবি ‘যাব হ্যারি মেট সেজল’-এর প্রচারণার নতুন কোনো চমক নয়।
ইমতিয়াজ আলির এই ছবিতে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ইউরোপের এক টুরিস্ট গাইডের চরিত্রে দেখা যাবে। শাহরুখের চরিত্রের নাম হ্যারি। আর সেজল যে আনুশকা, তা ইতিমধ্যে অনেকেই জেনে ফেলেছেন। হ্যারির সঙ্গে পথ চলতে চলতে সেজল আবিষ্কার করবে এক নতুন ইউরোপকে। এই সফরেই হারিয়ে যাবে তাঁর এনগেজমেন্ট আংটি। হারিয়ে যাওয়া আংটির খোঁজে বেরিয়ে পাঞ্জাবি যুবক হ্যারি ও গুজরাটি যুবতী সেজল একে অপরকে ভালোবেসে ফেলবে। এ তো গেল ছবির মোটামুটি গল্প। কিন্তু বাস্তবে আনুশকাকে কি সত্যি সত্যি দেখা যাবে গাইড হিসেবে?
সূত্রের খবর অনুযায়ী, একটি বিখ্যাত ভ্রমণ সংস্থার মুখপাত্র হতে চলেছেন আনুশকা শর্মা। সংস্থাটি বলিউড সুন্দরীর কাছে তাদের মুখপাত্র হওয়ার প্রস্তাব রেখেছে। আনুশকার দিক থেকেও নাকি মোটামুটি হ্যাঁ-ই আছে। শুধু সইয়ের অপেক্ষা। ভ্রমণ সংস্থাটি একদম সঠিক সময় আনুশকার কাছে এই প্রস্তাব রেখেছে। শাহরুখ-আনুশকা জুটির সিনেমাটি মুক্তি পাবে ৪ আগস্ট। তাই এখন ‘যাব হ্যারি মেট সেজল’ ছবির প্রচারণা জোর কদমে চলছে। সংস্থাটি চায়, আনুশকার হাত ধরে বাস্তবের সেজলরা ইউরোপ সফরের মাঝে তাদের ভালোবাসার মানুষটিকে যেন খুঁজে পায়।
এর আগে রণবীর কাপুর, রণবীর সিং ও আলিয়া ভাট ভ্রমণ সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে আনুশকা নাকি ঘুরতে ভীষণ ভালোবাসেন। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন তিনি। তাই ভ্রমণ সংস্থাটির সঠিক ব্যক্তিত্বকেই তাদের মুখপাত্র হিসেবে নির্বাচন করেছে বলা যায়।


No comments:
Post a Comment