ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা বিদিশা বেজবরুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।মুম্বাইয়ের গুরুগ্রামে নিজের ভাড়া বাসা থেকে সোমবার আসামের ওই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।সম্প্রতি অনুরাগ বসু পরিচালিত 'Juga Jasus' সিনেমার কুশীলব বিদিশা বেজবরুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার করা হয়েছে তার স্বামীকে।
সম্পর্কের টানাপড়েনেই এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে ধারণা পুলিশের।গুরুগ্রামের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) দীপক সাহারন বলেছেন, নিজের ভাড়া বাড়িতেই সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় বিদিশা বেজবরুয়ার দেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, পুলিশকে বিদিশা বেজবরুয়ার ঠিকানা দিয়েছেন তার বাবা। মেয়েকে অনেকবার ফোন করার পরও যখন পাননি, তখনই সন্দেহ হয়েছিল বিদিশার বাবার। এরপরই নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করেন বিদিশার বাবা। ঠিকানা নিয়ে বিদিশার ভাড়া বাড়িতে যেতেই সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
অভিনেত্রী বিদিশা বেজবরুয়ার রহস্যমৃত্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বিদিশা বেজবরুয়ার স্বামীর সঙ্গে কথা বলে তা রেকর্ড করতে পারে বলেও সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে, দিশার পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে বিদিশা প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। অবসাদ থেকেই অভিনেত্রী আত্মঘাতী হলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: জিনিউজ, আনন্দবাজার পত্রিকা


No comments:
Post a Comment