আজ আন্তর্জাতিক নারী দিবস (Women's Day)। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন টেলিভিশন আয়োজন করেছে নারী দিবসের বিশেষ অনুষ্ঠান।
বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে দিনব্যাপী নানা অনুষ্ঠান। চ্যানেল আইতে সন্ধ্যা সাড়ে ৫টায় প্রচার হবে 'নারীর স্বাধীনতা', পরিচালনায় রাজু আলীম। রাত সাড়ে ১১টায় থাকছে তারানা হালিমের পরিচালনায় 'জীবন যেখানে যেমন'। বৈশাখী টেলিভিশনে সকাল ১০টা ২০ মিনিটে 'আলাপ' অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। শারমীন দীপ্তির পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব।
এটিএন বাংলায় বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রচার হবে 'অপরাজিতা'। পরিচালনায় লায়লা বানু।
মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায় নাহিন শফিকের প্রযোজনায় প্রচার হবে 'বহ্নিশিখা'।
বাংলাভিশনের আয়োজিত 'আপন আলোয়' প্রচার হবে বিকেল ৫টা ২৫ মিনিটে। দিনাত জাহান মুন্নীর উপস্থাপনায় এতে অতিথি হিসেবে থাকছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। এটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।
এসএ টিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে 'আমি যে নারী'। ইবতেসাম মাহমুদ শ্যামার প্রযোজনায় এতে আলোচক হিসেবে থাকছেন শম্পা রেজা, ফেরদৌসী প্রিয়ভাষিণী ও সারা হোসেন। সাহিত্যে নারীর অবস্থান নিয়ে একক অভিনয় করেছেন দোলা, তোরা ও নিশাত।
এ ছাড়া অন্যান্য টিভি চ্যানেলেও থাকছে নারী দিবসের আলোচনা ও আলেখ্যানুষ্ঠান।


No comments:
Post a Comment