সময়ের ব্যস্ত নায়ক আরিফিন শুভ দেশের বাইরে যাচ্ছেন আবারো। আগামী ২৭ ডিসেম্বর থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে তার। শুটিংয়ে নয় কোনো শো তে নয়, তাহলে কেন থাইল্যান্ড যাচ্ছেন শুভ। এ বিষয়ে শোবিজকে তিনি বলেন, ‘পারিবারিক কিছু কাজে ও একই সাথে হাতের চেকআপটা করিয়ে নিতে যাচ্ছি। ফিরব সপ্তাহখানেক পর।’
‘অগ্নি'র শুটিং ২০১৩তে ডান হাতে আঘাত পেয়েছিলেন আরিফিন শুভ। পরবর্তীতে তাকে অপারেশন করাতে হয়েছিল। সুস্থতার পর নিয়মিত চেকআপ করান।
এ নায়ক বর্তমানে অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো'-তে। দি অভি কথাচিত্র প্রযোজিত ছবিটিতে তার বিপরীতে আছেন তানহা তাসনিয়া। আগামী ভালোবাসা দিবসে এটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
ভালোবাসা দিবসে শুভ'র ‘প্রেমি ও প্রেমি' মুক্তির কথা রয়েছে। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে য়ার বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া।


No comments:
Post a Comment