ইউটিউব জনপ্রিয় ভিডিও দেখার চ্যানেল। ইন্টারনেটের দর্শকরা ইউটিউবে যান ভিডিও দেখতে। বাংলাদেশি সংগীত তারকাদের বর্তমান আশ্রয়স্থল মিউজিক ভিডিও। ইউটিউব ভিউজের ওপর নির্ভর করতে হয় সংগীত তারকাদের। এ ক্ষেত্রে বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবরই যেন ভিন্নতায় রয়েছেন। আসিফ আকবরের গানের ভিডিও দেখার জন্য নয়, শুধুমাত্র শোনার জন্য ভিজিট করা হয়েছে ৭০ লাখেরও বেশিবার। অর্থাৎ ইউটিউব থেকে আসিফ আকবরের একটি গান শোনা হয়েছে এখন পর্যন্ত ৭০ লাখের বেশি। ২০০১ সালে প্রকাশিত প্রথম সংগীত অ্যালবাম 'ও প্রিয়া তুমি কোথায়'-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন আসিফ আকবর। এটি বাংলাদেশের ইতিহাসে ব্যাপক ব্যবসা সফল অ্যালবাম। এই একটি গানই আসিফকে অনবদ্য করে তোলে। ২০০১ সালে প্রকাশিত ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে ও প্রিয়া গানটি এখনো প্রতিনিয়ত ইউটিউব থেকে শোনা হচ্ছে। কোনো অফিসিয়াল চ্যানেল থেকে নয়। সব আন অফিসিয়াল আসিফ ভক্তদের নিজস্বভাবে আপলোড করা চ্যানেলে। ভিডিও নয় শুধু একটা ছবি ব্যবহার করেই এই গান আপলোড করা হয়। ইতিমধ্যে বেশকিছু চ্যানেলে আপলোড করা হয়েছে এই গানটি। ২০০১ সালে গানটি মুক্তি পেলেও এক ভক্ত ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করেন ২০০৯ সালে। 'ও প্রিয়া তুমি কোথায়' একটি চ্যানেলে সর্বোচ্চ ১৫ লাখ বার শোনা হয়েছে। এরপর বেশকিছু চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ইমেজ ব্যবহার করে গানটি আপলোড করা হয়। চ্যানেলগুলোর গানের ভিউজ যোগ করলে ৭০ লাখ পেরিয়ে যায়। যা একটি অডিও গানের জন্য বিস্ময়কর হলেও 'ও প্রিয়া তুমি কোথায়' এর জন্য বিস্ময়কর ভাবলে ভুল হবে। কেন না ২০০১ সালে এই গানের জনপ্রিয়তা বাংলাদেশের সংগীত জগতে বিস্ময়ের সীমা অতিক্রম করে ফেলে। পরে এই গানটিকে কেন্দ্র করে ও প্রিয়া তুমি কোথায় নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করা হয়।
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
হাসান ফুয়াদ পরিচালিত চলচ্চিত্র 'কাঁটা'তে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন চলচ্চিত্রের নতুন দুই মুখ নবাগত নায়ক সাহিল পারভেজ, সুস্...
-
বিগ বসের ঘরে নয়া নাটক। ঘরের বাকি সদস্যদের কাছে প্রবল আক্রমণের মুখে পড়া ইরানিয়ান মডেল মন্দনা কারামিকে ঘিরে নাটকের অধ্যায়ে যোগ হলো হাসপ...
-
রাত ১১টা। ইস্কাটনের একটি রাস্তায় বিয়ের পোশাকে দৌড়াচ্ছেন কলকাতার অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা সরকার। কিছু দুর যাওয়ার পরই পেছনে তাকালেন। হাতের ইশ...
-
আলোচিত সিনেমা ‘পোড়ামন (Poramon)’-এর সিক্যুয়ালের মহরত করেছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু জানানো হয়নি কারা হতে যাচ্ছেন সিনেমাটির নায়ক-নায়িকা। ...
-
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই ছবির খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া। এরপর প্রাথমিক চিকি...
-
সেলিব্রিটিরা কখন কী করছেন, তা নিয়ে জনগণের একটা মাথাব্যথা থাকেই! তারার মতো ঝলমল করছেন যারা, তারা আলোর বাইরে কেমন, সেটা জানতে আগ্রহ থাকব...
-
ইউটিউব জনপ্রিয় ভিডিও দেখার চ্যানেল। ইন্টারনেটের দর্শকরা ইউটিউবে যান ভিডিও দেখতে। বাংলাদেশি সংগীত তারকাদের বর্তমান আশ্রয়স্থল মিউজিক ভিড...
-
সময়ের ব্যস্ত নায়ক আরিফিন শুভ দেশের বাইরে যাচ্ছেন আবারো। আগামী ২৭ ডিসেম্বর থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে তার। শুটিংয়ে নয় কোনো শো তে নয়,...
-
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল জ্যাকলিন মিথিলা । জন্ম চট্টগ্রামে, বেরে ওঠাও সেখানেই । স্কুল কলেজ সবই চট্টগ্রাম থেকেই শেষ করেছেন । ইচ্ছা...
-
শ্রাবণ মেঘের দিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তৈরি একটি সিনেমা। ১৯৯৯ সালে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি তারই লে...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment