সর্বশেষ সংবাদ

ফ্যাশন হাউসের মডেল রোজিনা (Rojina)

'বিশ্বরঙ' ফ্যাশন হাউসের মডেল হলেন চিত্রনায়িকা রোজিনা (Rojina)। সম্প্রতি এর বিলবোর্ডের জন্য ফটোশুটে অংশ নেন আশির দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ফ্যাশন হাউসের মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। 

ফ্যাশন হাউসের মডেল রোজিনা (Rojina)

রোজিনা বলেন, 'এটা সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। কাজটি করে বেশ ভালো লেগেছে। বিপ্লব সাহা আমাদের দেশের জনপ্রিয় একজন ফ্যাশন ডিজাইনার। তার অনুরোধেই কাজটি করা। শিগগিরই ঢাকার বিভিন্ন স্থানের বিলবোর্ডে আমার ছবিগুলো শোভা পাবে-ভাবতে বেশ ভালোই লাগছে।' বিলবোর্ডের জন্য রোজিনার ছবিগুলো তুলেছেন সাফওয়াত খান সাফু। 

আশির দশকের জনপ্রিয় এই অভিনেত্রী এক দশক আগে থেকে লন্ডনে স্থায়ী বসবাস করছেন। ক্যারিয়ারে এ পর্যন্ত তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন তিনি। রোজিনা সর্বশেষ 'বিবিসাব' নামের একটি টিভি নাটকে অভিনয় করেন। বর্তমানে তিনি নিজ গ্রাম গোয়ালন্দের কুমড়াকান্দিতে রাজাকার-আলবদর দ্বারা ক্ষতিগ্রস্ত একটি পরিবারের জীবন কাহিনী নিয়ে 'বীরাঙ্গনা' নামে একটি চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা করেছেন। এর চিত্রনাট্যও লিখেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.