হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ অবশেষে মুক্তি পেতে পাচ্ছে। সর্বশেষ ঈদে মুক্তি পাবার কথা থাকলো গান বাকি থাকায় তখন পরিচালক ছবি মুক্তি দিতে পারেননি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী ও আঁচল (anchol) ।
পরিচালক হিমেল আশরাফ পরিবর্তনকে বলেন, ‘৯ মার্চ আমরা ছবিটি সেন্সরে জমা দেব। আশা করছি, ২৪ মার্চ ছবিটি মুক্তি দিতে পারব ‘ প্রয়াত ফারুক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘সুলতানা বিবিয়ানা’ বাপ্পী-আঁচল জুটির দশম ছবি। এর আগে ‘জটিল প্রেম’, ‘কী প্রেম দেখাইলি’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দেন তারা। ‘সুলতানা বিবিয়ানা’তে আরো অভিনয় করেছেন অমিত হাসান, মামুনুর রশীদ ও শহীদুজ্জামান সেলিম।
২০১৫ সালে যশোর ও রাজবাড়ীতে ‘সুলতানা বিবিয়ানা’র বেশির ভাগ অংশের শুটিং করা হয়। কিছু অংশের শুটিং হয় এফডিসিতে।
‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।


No comments:
Post a Comment