মাহি (Mahi) ও বনি ছবি করছে এ খবর পাঠকরা কয়েক মাস আগেই জেনেছেন। নতুন খবর হলো ছবির নাম ‘মনে রেখো’ হিসেবে চূড়ান্ত হয়েছে এবং ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় হবার কথা থাকলেও ছবিটি বাংলাদেশের একক প্রযোজনায় নির্মিত হবে। প্রযোজনা করবে হার্টবিট প্রোডাকশন।
‘মনে রেখো’র পরিচালক ওয়াজেদ আলী সুমন খবরটি নিশ্চিত করেছেন।
রোববার সকালে সুমন বলছিলেন, “রোমান্টি-অ্যাকশন গল্পে মাহি ও বনি কলেজ পড়ুয়া। খুব সুন্দর একটি গল্প। আমরা পুরো শুটিং ইন্দোনেশিয়ার বালি এবং ভারতের দার্জিলিংয়ে করব।”
মাহি ছবিটি প্রসঙ্গে বলেন, “হার্টবিট অনেক বড় প্রযোজনা সংস্থা। তারা সবসময় শাকিব ভাইয়াকে নিয়ে কাজ করে। এটি তাদের সঙ্গে আমার প্রথম কাজ। তারা আমার প্রতি বিশ্বাস দেখিয়েছে, আমি আমার সর্বোচ্চ ভালো কাজটা দেওয়ার চেষ্টা করব।
ছবিতে মাহি ও বনির নাম যথাক্রমে মুন ও লাকি। তাদের সাথে থাকছে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’খ্যাত জয়ী। ছবিতে তার নাম সোহেল। এরা ছাড়া আরো অভিনয় করবেন মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।
‘মনে রেখো’র কাহিনি লিখেছেন দিল মোহাম্মদ দিল। শুটিং শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে।


No comments:
Post a Comment