দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ সিজন-৬ (Season- 6) এর দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ড শুরু হচ্ছে ৬ মার্চ থেকে।
১৮ জন ক্ষুদে প্রতিযোগী থেকে শীর্ষ ১২ নির্বাচনের লক্ষ্যে শুরু হচ্ছে এ রাউন্ড। এ রাউন্ড থেকে মূল বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুলের পাশাপাশি অতিথি বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেত্রী ও মডেল অপি করিম। পাশাপাশি অপি করিমকে দেখা যাবে ক্ষুদে শিল্পীদের সঙ্গে পারর্ফমে। প্রচার হবে রাত ৮টায়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। ১৮ প্রতিযোগীরা হলো- সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিৎ, তানিশা, পুষ্পিতা, প্রান্ত, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্না, সৃজন ও নুসরাত।


No comments:
Post a Comment