বলিউড তারকাদের জীবনের কতটুকুই বা জানা যায়! পর্দার আড়ালে থেকে যায় উত্থান-পতনের অনেক গল্প। এ নিয়ে অনেকেই বই লিখেছেন। ভক্তদের জানিয়েছেন অকপটে। সেই তালিকায় যোগ হলো আরও একটি নাম। Ritik Rowshan ও এবার বই লেখার চিন্তা ভাবনা করছেন।
টাইমস অব ইন্ডিয়া বলছে, আত্মজীবনী লেখার চিন্তা ভাবনা করছেন হৃতিক। অবশ্য এ ধরনের কাজে এখনও পর্যন্ত সাহস সঞ্চয় করা হয়ে ওঠেনি এই অভিনেতার।
করণ জোহর থেকে ঋষি কাপুর অনেকেই লিখেছেন আত্মজীবনী। শাহরুখ খানও নিজের জীবন নিয়ে বই লেখার কাজ করছেন এই মুহূর্তে।
টিওআই বলছে, অনেকটা উত্থান-পতন নিয়ে যে জীবন হৃতিকের; সেই জীবনের গল্পই শোনাতে চান তিনি। পরিকল্পনা রয়েছে এমনটাই।
কাবিল তারকা বলেছেন, বই লেখার চিন্তা করছি। কিন্তু আমি তো লেখক নই। এটা নিয়ে এখনও ভাবছি।
তবে বই লেখার চিন্তা থাকলেও কখনও পরিচালকের আসনে বসার ইচ্ছা নাই বলে জানিয়েছেন বলিউডের এই অভিনেতা। পরিচালক হওয়ার জন্য যে যোগ্যতার দরকার তা এখনও অর্জন করতে পারেননি বলেই মনে করেন হৃতিক।
ব্যবসা সফল কাবিল উপহার দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনও সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি।


No comments:
Post a Comment