সর্বশেষ সংবাদ

Independence Day তে 'ভুবন মাঝি' দেখে মিলল জাতীয় পতাকা

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ আবার ফিরেছে ঢাকার প্রেক্ষাগৃহে। Independence Day উপলক্ষে শুক্রবার থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও বলাকা হলে চলছে ছবিটি।

Independence Day তে 'ভুবন মাঝি' দেখে মিলল জাতীয় পতাকা

স্বাধীনতা দিবসে এই তিন হলের দর্শকরা ছবিটি দেখার পর উপহার হিসেবে পেয়েছেন জাতীয় পতাকা।

ছবিটির নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন, ''মুক্তির পর থেকে আলোচনায় আছে ভুবন মাঝি। ২৬ মার্চ ছবিটির টিকিটের সঙ্গে ঢাকার তিন হলের দর্শকদের ‍উপহার হিসেবে মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা ও পতাকা ব্যবহারের নীতিমালা দেওয়া হয়। ভুবন মাঝি টিম ‘আমার পতাকা আমার বাংলাদেশ’ শ্লোগানে যে ক্যাম্পেইন শুরু করেছিলো এটি তারই্ অংশ।''

তিনি বলেন, জাতীয় পতাকা ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এ উদ্যোগ।

সরকারি অনুদানে তৈরি ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.