সর্বশেষ সংবাদ

নবম বর্ষে desh.tv

আজ প্রতিষ্ঠার অষ্টম বর্ষ পূরণ করে নবম বর্ষে পদার্পণ করল বেসরকারি চ্যানেল 'দেশ টিভি'। ২০০৯ সালের মহান স্বাধীনতা দিবসের এ দিনে যাত্রা শুরু করে এটি। বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান ও নানাবিধ আয়োজনের মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে টেলিভিশনটি। মহান স্বাধীনতা দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে desh.tv কার্যালয়ে থাকছে বর্ণাঢ্য আয়োজন।


নবম বর্ষে desh.tv

এ ছাড়াও থাকছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। বেলা ১১টায় দেশ উৎসবের প্রথম পর্বে। গান, কবিতা ও শহীদদের স্মৃতিচারণায় অংশ নেবেন অদিতি মহসিন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ইয়াসমিন মুশতারী, জহিরুল হক, খুরশিদ আলম, রুমানা ইসলাম, কিরণ চন্দ্র রায়, হাসান আরিফ, আতিক হাসান, মৌটুসী পার্থ, তানিয়া নাহিদ, দিঠি আনোয়ার, অণিমা মুক্তি গোমেজ, আবু বকর সিদ্দিকী প্রমুখ। বিকেল সাড়ে ৫টায় থাকছে মুক্তিযুদ্ধের স্লোগানগুলোর উৎপত্তি ও ইতিহাস নিয়ে তথ্যচিত্র 'স্লোগান'। সন্ধ্যা ৬টায় থাকছে দেশের গান নিয়ে নৃত্যানুষ্ঠান 'নূপুর বেজে যায়'। তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে সন্ধ্যা ৬টায় থাকছে তারকা আড্ডা। 

উৎসবের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ডদল মাইলস্। তানিয়া হোসেনের উপস্থাপনায় রাত ৯টা থেকে প্রচার হবে এটি। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.