সর্বশেষ সংবাদ

Tallywood মুক্তিযুদ্ধের ছবিতে সোহাবা সাবা

Tallywood এর নন্দিত নির্মাতা হরনাথ চক্রবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করছেন নতুন ছবি 'এপার ওপার'।
 

Tallywood মুক্তিযুদ্ধের ছবিতে সোহাবা সাবা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। তবে ছবিটির মূল উপজীব্য হচ্ছে ছিটমহল ও ছিটমহলের জীবন।

এ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা। তার বিপরীতে থাকছেন কলকাতার সৌরভ চক্রবর্তী।

মার্চের দ্বিতীয় সপ্তাহে ছবিটির সিংহভাগ কাজ হয়েছে কুচবিহারের একটি ছিটমহলে।

এবেলাকে সোহানা সাবা বলেন, 'ছিটমহল- বিষয়টা জানতাম কিন্তু ওখানকার মানুষ যে এতটাই সুবিধাবর্জিত সেটা জানতাম না। তাদের যে এভাবে দেখেও না দেখার ভান করা হয়, সেটা আমার ধারণায় ছিল না। ছবিটা শুরু করার আগে বিশদ জেনেছিলাম। তার পর ওখানে গিয়ে যখন কাজ করলাম, ওদের নিজের মুখ থেকে শুনলাম— সব মিলিয়ে অদ্ভুত একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি। কারও টাকা না থাকতে পারে, কিন্তু আমি কখনও ভাবতে পারি না যে, স্কুলে ভর্তি হব অথচ আমার বাবার নাম দিতে পারব না, নিজের গ্রামের নাম দেওয়া যাবে না! মানুষের যে এরকম ক্রাইসিসও থাকতে পারে- জানতাম না! পরিচয়হীনতা এত দিন ধরে- আর এর পিছনে যে এত বড় একটা ইতিহাস— সেই বিষয়ে আমার এতটা ধারণা ছিল না।'টালিউডে মুক্তিযুদ্ধের ছবিতে সোহাবা সাবা

অভিজিৎ নন্দী মজুমদারের কাহিনি অবলম্বনে ‘এপার ওপার’ ছবিটির সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। এটি নির্মিত হচ্ছে এএনএম গ্লোবাল ফিল্মসের ব্যানারে। ছবিটি প্রযোজনায় জড়িত রয়েছে বাংলাদেশের ব্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.