সর্বশেষ সংবাদ

ভারতে আমন্ত্রিত RUNA LAILA

বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে অনুষ্ঠিতব্য বিশেষ আয়োজনে অংশ নিতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী RUNA LAILA। 

ভারতে আমন্ত্রিত RUNA LAILA

২৬ মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করছে ভারতের মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন। এতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন রুনা লায়লা। তাকে আমন্ত্রণ জানিয়েছেন মম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ। রুনা লায়লা বলেন, 'দেশে এবং দেশের বাইরে স্বাধীনতা দিবসের যে কোনো আয়োজনে অংশ নিতে পারা অসম্ভব আনন্দের। এ আয়োজনে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান গাওয়ার অনুভূতি এবং সার্কের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলব।' এ উপলক্ষে ২৫ মার্চ মুম্বাইয়ের উদ্দেশে রুনা লায়লা ঢাকা ত্যাগ করবেন বলেও জানান।




No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.